মেহেরপুর নিউজ :
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারি হাইকমিশনার শ্রী মনোজ কুমার মেহেরপুর মুজিবনগর স্মৃতিসৌধ পরিদর্শন করেছেন।
রবিবার সকালের দিকে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারি হাই কমিশনার শ্রী মনোজ কুমার মেহেরপুর মুজিবনগর স্মৃতিসৌধ পরিদর্শন করেন। এসময় তার সহধর্মিনী শ্রীমতি রেখা মনোজ উপস্থিত ছিলেন। এদিকে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারি হাই কমিশনার শ্রী মনোজ কুমার মেহেরপুর মুজিবনগর স্মৃতিসৌধ পরিদর্শনে আসলে মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস তাকে স্বাগত জানান। দুপুরের দিকে তিনি মেহেরপুর ত্যাগ করেন।
এর আগে রবিবার রাতে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারি হাইকমিশনার শ্রী মনোজ কুমার ও তার সহধর্মিনী শ্রীমতি রেখা মনোজ মেহেরপুরে পৌঁছান।