মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২০ ডিসেম্বর:
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে সারাদেশের ন্যায় মেহেরপুর জেলায় কিন্ডার গার্টেন বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে। দু’দিন ব্যাপী ৩টি বিষয়ের উপর(বাংলা,ইংরেজী ওগনিত) বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আজ শুক্রবার সকালে মেহেরপুর সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় জেলার ২৫টি বিদ্যালয়ের ৬’শ ৪৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। এরমধ্যে ১ম শ্রেণী’র ২‘শ ২১ জন,২য় শ্রেণীর ১’শ ৬৯ জন,৩য় শ্রেণীর ৮৪ জন,৪র্থ শ্রেণীর ১’শ ১০ জন এবং ৬১ জন শিক্ষার্থী রয়েছে।
পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কেন্দ্রীয় সচিব আব্দুল কুদ্দুস,মেহেরপুর জেলা শাখার সভাপতি সিরাজুল ইসলাম এবং সেক্রেটারী আফতাব আলী খাঁন। সমন্বয়কের দায়িত্বে রয়েছেন গ্লোরিয়াস একাডেমীর পরিচালক সামসুজ্জামান শামীম।