মেহেরপুর নিউজ, ১০ মার্চ:
স্বপ্নকে লুকিয়ে জয়ের পথে বাংলাদেশ । বিশ্বকাপে ১ম বারের মত বাংলাদেশ ইংল্যান্ডকে ১৫ রানে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করায় বাংলাদেশ ক্রিকেট টিমকে অভিনন্দন জানিয়ে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা এক আনন্দ মিছিল বের করে।
মঙ্গলবার সকালে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফয়জুল কবিরের নেতৃত্বে, শিক্ষক রাসেল হোসেন, সাজেদুর রহমান, হালিমা পারভিন, হাসান মোঃ কামরুদ্দোজা ,শরিফুজ্জামানসহ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা মিছিলে অংশ নেয়। মিছিলটি মাধ্যমিক বিদ্যালয় হতে আমঝুপির প্রধান সড়ক প্রদক্ষিন করে।