মেহেরপুর নিউজ:
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যান সমিতি মেহেরপুর জেলা শাখার উদ্যোগে ঐতিহাসিক ঘোষণাই ১লক্ষ ৪ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি ২০১৩ জাতীয়করণ করার ৭ম বর্ষ পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার বিকালে মেহেরপুর পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এ দোয়া অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি মেহেরপুর জেলা শাখার সভাপতি কোমর উদ্দিনের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা সভাপতি ইকবাল হোসেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ফিরাতুল ইসলাম, প্রধান শিক্ষক আবু লায়েস লাভলু, মোখলেসুর রহমান, নুরুল গনি, বক্তিয়ার রহমান প্রমূখ। পরে সেখানে দোয়া অনুষ্ঠিত হয়।