মেহেরপুর নিউজ:
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মেহেরপুর ইউনিটের উদ্যোগে ৪৭ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার মেহেরপুর জেলা পরিষদ মিলনায়তনে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুর এর সভাপতিত্বে সাধারণ সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার একরামুল হক হীরা, সদস্য কে এম আতাউল হাকিম লালমিয়া, আসকার আলী, আব্দুস সামাদ বাবলু বিশ্বাস প্রমুখ।