মেহেরপুর নিউজ:
জমি ক্রয়ের সময় সনাক্তকারী ২৭ বছর পর ওই জমি নিজের দাবী করে জোরপূর্বক গাছ কাটার অভিযোগ । মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাগোয়ান গ্রামের নুরজাহান খানম মেহেরপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি পিটিশন দাখিল করেছেন।
পিটিশন তিনি উল্লেখ করেছেন ১৯৯৫ সালে নুরজাহান খাতুন বাগোয়ান মৌজার এস,এ-৩০৭৯,৩০৯০ দাগের .০৬৫০ একর জমি ক্রয় করে সেখানে শিশু, মেহগনি সহ বিভিন্ন ধরনের গাছ লাগিয়েছিলেন।
এদিকে দীর্ঘদিন পর নুরজাহান খাতুনের জমি ক্রয় কারার সময় সনাক্তকারী একই গ্রামের কাজী আলতাব হোসেনের ছেলে কমর উদ্দিন ওরফের সেলিম ওই জমি জোরপূর্ব দখল করে সেখানে লাগানো গাছ কেটে নিয়ে গেছেন বলে অভিযোগে উল্লেখ করেছেন।