মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান ইয়ংস্টার ক্লাবের উদ্যোগে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বাগোয়ান মাঠে এ প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
স্বাগতিক বাগোয়ান ইয়াংস্টার ও জগনাথপুর ফুটবল একাদশের মধ্যকার প্রীতি ফুটবল খেলায় স্বাগতিক বাগোয়ান ইয়াংস্টার জয় লাভ করে। খেলায় বাগোয়ান ইয়াংস্টার ৪-১ গোলে জগনাথপুর ফুটবল একাদশকে পরাজিত করে। খেলায় বিজয়ী দলের পক্ষে নয়ন ২ টি, সাব্বির ও জিহাদ ১টি করে গোল করেন। জগন্নাথপুরের পক্ষে সাব্বির ১ টি গোল পরিশোধ করেন।