মুজিবনগর প্রতিনিধি:
বাগোয়ান ইউনিয়নের ২৬০ টি প্রতিবন্ধী ব্যাক্তির মাঝে ভাতা কার্ড, গাছের চারা ও জনপ্রশাসন প্রতিমন্ত্রীর দেয়া মাস্ক বিতরন করা হয়েছে।
বৃহস্প্রতিবার সকাল সাড়ে দশটার সময় বাগোয়ান ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ প্রাঙ্গনে বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ূব হোসেনের সভাপতিত্বে বিতরন অনুষ্ঠানে ইউপি সদস্য সোহরাব হোসেন,দিলিপ মল্লিক,আনোয়ারুল ইসলাম,কাজী কোমরউদ্দীন সেলিম, সংকর বিশ্বাস, সংরক্ষিত মহিলা সদস্য নারগীস খাতুন, শাহিনুর খাতুন সহ সকল ইউপি সদস্যগন উপস্থিত ছিলেন। প্রতিবন্ধী ভাতা কার্ড ও গাছের চারা বিতরন করার আগে ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধুর শাহাদত বার্ষীকি উপলক্ষে আলোচনা করা হয়।