মুুজিবনগর প্রতিনিধিঃ
মেহেরপুরের মুুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের অসহায় ও হত দরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ভিজিএফএর চাউল বিতরন করা হয়েছে।
বুধবার সকালে ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন উপস্হিত থেকে চাউল বিতরনের উদ্বোধন করেন। চাউল বিতরনের সময় অন্যান্যের মধ্যে ভারপ্রাপ্ত ইউপি সচিব আঃ রহমান, ১নং ওয়ার্ড সদস্য রফিকুল ইসলাম, ৩নং ওয়ার্ড সদস্য সোহরাব হোসেন,৪নং ওয়ার্ড সদস্য রমজান আলী,মহিলা সদস্য আফরোজা বানু, মরিয়ম বিবি উপস্থিত ছিলেন।এদিন ইউনিয়ন পরিষদের উদ্দোগে মোট ১হাজার ৯শত ৯৪টি পরিবারের মাঝে জনপ্রতি ১০কেজি করে চাউল বিতরন করা হয়।