তোফায়েল হোসেন গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীতে আলু’র দাম নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং করলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক। তিনি বাজারের পাইকারি, খুচরা ব্যবসায়ী ও ক্রেতাদের সাথে আলোচনা করে আলু’র দাম ৩৮ টাকার ঊর্ধে বিক্রি না করায় নির্দেশনা দেন।
এর ব্যতিক্রম ঘটলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যত দ্রুত সম্ভব ২৫ টাকা কেজি দরে আলু টিসিবি’র মাধ্যমে বিক্রির ব্যবস্থা নেওয়া হবে। এ সময় পৌর আওয়ামীলীগের সভাপতি সানোয়ার হোসেন বাবলু, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দ ওমর আলী তাপুসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।