মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার বাড়াদী ইউপি চেয়ারম্যান মোমিনুল ইসলাম মোমিনের পদত্যাগের দাবীতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার সকালের দিকে বারাদী ইউনিয়ন বাসীর উদ্যোগে বাড়াদী ইউনিয়ন পরিষদের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়।
এসময় উপস্থিত ইউনিয়ন বাসী বলেন, অবৈধ ভোটে নির্বাচিত হওয়া চেয়ারম্যান মোমিনুল ইসলাম মোমিন সাধারণ মানুষদের মিথ্যা মামলা ও হয়রানি করেছে।
এ সময় সেখানে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরজুল্লাহ রহমান বাবলু মাষ্টার, সদর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক লিয়াকত আলী, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহঃ সভাপতি মাহফুজুর রহমান, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হুমায়ন কবির, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক রাশেদুল ইসলাম রাজন প্রমুখ। বক্তারা অবিলম্বে বাড়াদী ইউনিয়নের চেয়ারম্যান মোমিনুল ইসলাম মোমিনের পদত্যাগ দাবি করেন। চেয়ারম্যান মোমিনুল ইসলাম মোমিন স্বেচ্ছায় পদত্যাগ না করলে আরো কঠোর প্রদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন উপস্থিতিরা।