মেহেরপুর নিউজ:
বাড়ি মেহেরপুর সামাজিক গ্রুপের উদ্যোগে মানবতার দেয়ালের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালের দিকে মানবতার দেয়ালের উদ্বোধন করা হয়।বাড়ি মেহেরপুর গ্রুপের প্রতিষ্ঠাতা এডমিন নুরুজ্জামান বাবুর সহযোগিতায় এবং সার্বিক তত্ত্বাবধানে বাড়ি মেহেরপুর গ্রুপের প্রধান কার্যালয় মেহেরপুর শহরের কলেজ রোড লালটুর মোড়ে এই মানবতার দেয়াল উদ্বোধন করা হয়।
মানবতার দেয়ালে বিভিন্ন রকমের শীতের এবং অন্যান্য পোশাক রাখা হয়েছে।যেগুলো মানুষের প্রয়োজন সেগুলো নিয়ে যেতে পারবে এবং ঘরের অপ্রয়োজনীয় পোশাক রেখে যেতে পারবে। মানবতার দেয়াল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাড়ি মেহেরপুর গ্রুপের পরিচালক মোঃ আসাদুজ্জামান খান, নাসরিন বিনতে মেরাজ, এম এ মাবুদ, মিজানুর রহমান রিনু প্রমূখ।