মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার বামন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিএমসি গঠনের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালের দিকে বামন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীন, অতিরিক্ত পিপি কাজি শহীদ, প্রধান শিক্ষক ফৌজিয়া আফরোজ তুলি প্রমূখ।