মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার উপজেলার বামনপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফারহাদ হোসেন বিদ্যালয়ের ভবনের নাম ফলক উন্মোচন করে বামনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বিত ভবনের উদ্বোধন করেন। এ সময় সেখানে মোনাজাত করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম, অতিরিক্ত পিপি এডভোকেট কাজী শহীদ, আওয়ামী লীগ নেতা মনিরুল ইসলাম, মেহেরপুর সদর উপজেলার আওয়ামী লীগের সদস্য ও আমদহ ইউনিয়ন আওয়ামী লীগের ০১ নং যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আতিয়ার রহমান হিরা সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।