মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার রাজাপুর বারাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরের দিকে রাজাপুর বারাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
সাবেক ইউপি সদস্য মোহাম্মদ ওয়াসিম আলী উপস্থিত থেকে শিক্ষা উপকরণ বিতরণ করেন। এসময় অন্যদের মধ্যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজমুন্নেসা, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আনসার মোল্লা, মাসুদ রানা প্রমুখ উপস্থিত ছিলেন।