এসআই বাবু, বারাদীঃ
বারাদী বাজারে মাছ ভর্তি আলমসাধুর সাথে ত্রিমুখী সংঘর্ষে তিনজন আহত হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর। বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে বারাদী বাজারের বিএডিসি ফার্মগেটের সামনে ঘটনাটি ঘটে।
স্হানীয়দের সহযোগিতায় দমকলকর্মীরা হতাহতদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে।