মেহেরপুর নিউজ,২৬ মার্চ:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত কুচকাওয়াজ ও শরীর চর্চায় মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ও বিএম কলেজের গার্ল গাইডস ও গার্ল ইন স্কাউটস এর মেয়েরা ব্যাপক সাফল্য লাভ করায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।
মঙ্গলবার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রশিক্ষক মিজানুর রহমান, শিক্ষক আফরোজা, দলনেতা খুশিয়ারা, সম্পা খাতুন প্রমুখ । পরে গার্ল গাইডস ও গার্ল আন স্কাউটস সদস্যদের পুরস্কার প্রদান করা হয়।