মেহেরপুর নিউজ, ২৪ এপ্রিল:
মেহেরপুর জেলা প্রশাসন অভিযান চালিয়ে একটি বাল্য বিবাহ বন্ধ করেছে।
মঙ্গলবার বিকালে সদর উপজেলার রাধাকন্তপুর গ্রামে ঐ বাল্য বিয়ের আয়োজন করা হয়েছিল।
জানা গেছে রাধাকান্তপুর গ্রামের মোজারুলের ৫ম শ্রেণীতে পড়ুয়া মেয়ের সাথে পাশর্^বর্তী রাজাপুরের গ্রামের বাদলের ছেলে সজিব এর বিয়ের দিন ধার্য্য ছিলো। সে মোতাবেক বিয়ের সকল আয়োজন ও ঠিকঠাক ছিল। পরে জেলা প্রশাসক পরিমল সিংহ এর নিকট সংবাদ আসে বাল্য বিয়ের। জেলা প্রশাসকের নির্দেশে সহকারী কমিশনার রফিকুল হাসান ঘটনাস্থলে পৌছান এবং মুচলেকা নিয়ে বাল্য বিবাহ বন্ধ করে দেন।