মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে, রূপান্তর ও প্লান্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় বাল্য বিবাহ প্রতিরোধে ইমাম, কাজী ও শিক্ষার্থীদের ভূমিকা শীর্ষক দিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার মেহেরপুর জেলা পরিষদ মিলনায়তনে মেহেরপুরের ইমাম, কাজী ও শিক্ষার্থীদের নিয়ে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নীলা হাফিয়ার সভাপতিত্বে ওরিয়েন্টেশনে বক্তব্য রাখেন
মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম,সিভিল সার্জন ডাঃ জওয়াহেরুল আনাম সিদ্দিকী,জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হীরা, মেহেরপুর জেলা ইমাম পরিষদের সভাপতি মোহাম্মদ রোকনুজামান, জেলা কাজী সমিতির সভাপতি আবুল বাশার রূপান্তরের প্রতিনিধি কাজী মফিজুর রহমান প্রমূখ।