মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলার বাড়াদি গ্রামে এক অগ্নিকাণ্ড আনারুল ইসলাম নামের এক ব্যক্তির বাড়ি সম্পূর্ণরূপে বশীভূত হয়েছে।
সোমবার বিকালের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা গেছে, বাড়াদি গ্রামের মঙ্গলের ছেলে দিনমজুর আনারুল ইসলামের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট এর মাধ্যমে আগুন লেগে যায়।
আগুনে মুহূর্তের মধ্যেই ঘরের সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনা স্হলে পৌছাবার আগেই ঘরের সমস্ত মালামাল পুড়ে যায়।