মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ সেপ্টেম্বর:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ছোট ভাই সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র সাবেক সহ-সভাপতি সাঈদ এস্কান্দর-এর মৃত্যতে মেহেরপুর বিএনপি’র নেতা-কর্মিরা শোক প্রকাশ করেছেন। তিনি নিউ ইয়র্কের বুকডেল হাসপাতালে রোববার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন( ইন্না লিল্লহী—– রাজিউন)। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ও ফেনী জেলা বিএনপি’র সভাপতি হিসাবে দায়ীত্ব পালন করেন।
মেহেরপুর জেলা বিএনপি’র ১নং যুগ্ম আহবায়ক ইলিয়াস হোসেন স্বাক্ষরিত শোক বার্তায় শোক প্রকাশ করেছেন, জেলা বিএনপি’র ২নং যুগ্ম আহবায়ক আনছারুল হক, তৃনমূল জাতীয়তাবাদী দলের আহবায়ক (অবঃ কর্ণেল) সামসুল ইসলাম সামস, জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি হাফিজুর রহমান হাফি, জেলা যুবদল-এর আহবায়ক জহুরুল ইসলাম বড়বাবু ও জেলা ছাত্র দলের সভাপতি মোঃ মোস্তাকিম সহ আরও অন্যান্য নেতা-কর্মিরা। অপর দিকে একই প্রেস বিজ্ঞপ্তিতে মুজিব নগর উপজেলা বিএনপি’র কর্মি শরিফুল ইসলাম সন্ত্রাসীদের হামলায়, নিহত হওয়ায় মেহেরপুর জেলায় বিএনপি গভীর উদ্বেগ এবং এই জঘন্য হত্যাকান্ডের জন্য ঘৃনা প্রকাশ করেছে এবং সেই সাথে শোকসন্তপ্ত পরিবারে প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।