মেহেরপুর নিউজ:
জামায়াত- বিএনপির অগ্নি সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মুজিবনগর উপজেলা ছাত্রলীগ। বুধবার বিকেলে মহাজনপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ইমাম হোসেন ইমনের নেতৃত্বে মুজিবনগর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে কেদারগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেদারগঞ্জ বাজারে সমাবেশ অনুষ্ঠিত হয়।
ছাত্রলীগ নেতা নাঈম খন্দকারের পরিচালনায় বক্তব্য রাখেন মেহেরপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাওলিউউল্লাহ সোহাগ, মহাজনপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ইমাম হোসেন ইমন, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, ছাত্রলীগ নেতা ইস্তিয়াক আহমেদ , মোনাখালী ইউপির ছাত্রনেতা ইমতিয়াজ ( ইমন ), সাব্বির হোসেন , দারিয়াপুর ইউপি ছাত্রনেতা রাকিবুল ইসলাম, বাগোয়ান ইউপি ছাত্রনেতা ইমরান শাহ।