মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১২ ডিসেম্বর:
মেহেরপুর জেলা বিএনপি’র মনোনিত মেহেরপুর পৌর মেয়র প্রার্থী আব্দুর রহমানের গন সংযোগ কর্মসূচী শুর“ হয়েছে।
রোববার সন্ধ্যায় বিএনপি’র শাহাজীপাড়াস্থ কার্যালয়ে মোনাজাতের মাধ্যমে গন সংযোগ কর্মসূচী শুর“ করা হয়। মেহেরপুর জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ইলিয়াস হোসেন, মেয়র প্রার্থী আব্দুর রহমান, জেলা বিএনপি’র সাবেক সহসভাপতি আলমগীর খান ছাতু, সিরাজুল ইসলাম, হাফিজুর রহমান হাফি, আনোয়ার“ল হক কালু, জেলা যুবদলের আহবায়ক জহিরুল ইসলাম বড় বাবু, অ্যাড. মোখলেছুর রহমান স্বপন, মীর আলমগীর ইকবাল প্রমুখ নেতৃবৃন্দ গন সংযোগে অংশ গ্রহণ করেন।