মেহেরপুর নিউজ:
মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মুহা. আবদুল্লাহ আল আমিন অধ্যাপক পদে পদোন্নতি লাভ করায় মেহেরপুর সরকারি কলেজ বিএনসিসি’র পক্ষ থেকে মুহা. আবদুল্লাহ আল আমিনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। বুধবার দুপুরের দিকে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি মহিলা কলেজ শাখার ক্যাডেটরা ফুলেল শুভেচ্ছা জানান।