মেহেরপুর নিউজ:
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো: আবু জাফর সিদ্দিকী বলেছেন বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে এগিয়ে যাবে। সুখি সমৃদ্ধশালী অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে হবে। রাষ্ট্রের তিন স্তম্ভ বিচার বিভাগ, আইন বিভাগ এবং প্রশাসন বিভাগ সম্বন্বয়ে এদেশকে এগিয়ে নিতে হবে।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো: আবু জাফর সিদ্দিকী বুধবার সকাল সাড়ে ১১টায় মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগরের মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মুজিবনগর স্মৃতিসৌধে পূষ্পমাল্য অর্পণ কালে সাংবাদিকদের একথা বলেন।
এ সময় সাংবাদিকরা আদালতে আসামীর স্বীকারোক্তি ১৬৪ জবানবন্দির নথি ফাঁস এবং উচ্চ আদালতের নিদের্শ সত্বেও অবৈধ ইটভাটা বন্ধ না হওয়া প্রসঙ্গে দৃষ্টি আর্কষণ করলে তিনি বলেন- বিষয়গুলো নিয়ম অনুযায়ী আদালতের কাছে আসলে আদালত বিষয়গুলো দেখবে। এ সময় হাইকোর্ট বিভাগের বিচারপতি আবু তাহের মো: সাইফুর রহমান, মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড আব্দুস সালাম, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেশ বিশ্বাস, মুজিবনগর থানার অফিসার ইনচার্জ মেহেদী রাসেল প্রমূখ উপস্থিত ছিলেন।