মেহেরপুর নিউজ:
মেহেরপুরের বিদায়ী জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের উদ্যোগ কৃতজ্ঞতা জ্ঞাপন ও নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলামের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সন্ধ্যায় মেহেরপুর সার্কিট হাউজ মিলনায়তনে এ শুভেচ্ছা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাসের সভাপতিত্বে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিদায়ী জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খান নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে সেখানে অতিথিদের সম্মানে ইফতার পার্টির আয়োজন করা হয়।
শুভেচ্ছা বিনিময় ও ইফতার পার্টিতে অন্যদের মধ্যে মেহেরপুর জেলা ও দায়রা জজ মোঃ শহিদুল্লাহ,পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর সালাম,স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মৃধা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি লিউজা-উল জান্নাহ , অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম,গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওবায়দুল্লাহ মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস, জেলা আওয়ামী লীগের যুগ্ম- সম্পাদক এডভোকেট ইব্রাহিম শাহিন, পিপি পল্লব ভট্টাচার্য, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক প্রমুখ উপস্থিত ছিলেন।