মেহেরপুর নিউজ,১১ নভেম্বর:
মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিয়াজান আলী ১৪ দিনের সরকারী সফওে জার্মানি, সুইজারল্যান্ড, ইতালি ও ফ্রান্সে যাওয়ার সুযোগ লাভ করায় মেহেরপুর ফ্রেন্ডস ফাউন্ডেশনের উদ্যোগে সংবর্ধনা দেয়া হয়েছে।
বুধবার রাতে ফাউন্ডেশন মিলনায়তনে সাধারণ সম্পাদক হাসানুজ্জামান মালেকের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠিত বক্তব্য রাখেন সংবর্ধিত অ্যাড. মিয়াজান আলী, পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য, ফাউন্ডেশনের সদস্য আনোয়ারুল হক শাহী, সৈয়দ এহাসনুল কবির, আব্দুস সালাম, মোস্তফা কামাল, মাজেদা খাতুন, সামসুল হুদা, নুরুল ইসলাম প্রমুখ। পরে মিয়াজান আলীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। আগামী ১৫ নভে¤^র ভোরে অ্যাড মিয়জান আলীসহ ৮ জেলা পরিষদের প্রশাসক ও ৬ সচিব বিদেশ ভ্রমনের উদ্যোশে রওয়ানা হবেন।