মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার বিদ্যাধরপুর প্রত্যাশা প্রি-ক্যাডেট একাডেমীর ১২ তম অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে প্রত্যাশা প্রি-ক্যাডেট একাডেমি প্রাঙ্গণে ফলাফল প্রকাশ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রত্যাশা প্রি-ক্যাডেট একাডেমীর ম্যানেজিং কমিটির সভাপতি হাজী মোহাম্মদ শামসুজ্জোহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আলাউদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজের (অবঃ) শিক্ষক আনোয়ার হোসেন, বাড়ীবাঁকা সীমান্ত মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাশ্বত নিপ্পন চক্রবর্তী। স্বাগত বক্তব্য রাখেন প্রত্যাশা প্রি-ক্যাডেট একাডেমীর পরিচালক নুর আলম সিদ্দিক। শারমিন খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ফিরাতুল ইসলাম, পুরন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিনা আখতার,অভিভাবক ইউনুচ আলী, নাসরিন সুলতানা নিশি,কাজল রেখা। পরে প্রত্যাশা প্রি-ক্যাডেট একাডেমির পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।