মেহেরপুর নিউজ:
মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে পানির আর্সেনিক এবং আয়রন মুক্তকরণ স্থাপনার উদ্বোধন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরের দিকে সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে পানির আর্সেনিক এবং আয়রন মুক্তকরণ স্থাপনার উদ্বোধন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ শামীম হাসান এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ রবিউল আলম।
বক্তব্য রাখেন সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রাধান শিক্ষক শরিফুল ইসলাম। এদিকে এর আগে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে পানির আর্সেনিক এবং আয়রন মুক্তকরণ স্থাপনার উদ্বোধন করা হয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন নাম ফলক উন্মোচন করে পানির আর্সেনিক এবং আয়রন মুক্তকরণ স্থাপনার উদ্বোধন করেন। এ সময় সেখানে মোনাজাত করা হয়।