মেহেরপুর নিউজ ২৪ ডট,২৫ আগষ্ট:
বিশিষ্ট সাংবাদিক ঢাকা থেকে প্রকাশিত জাতীয় পত্রিকা দৈনিক কালের কন্ঠের বিশেষ প্রতিনিধি কাজী হাফিজের বাবা আলহাজ্ব কাজী আমিরুল ইসলাম বার্ধক্য জনিত কারনে আজ শনিবার বিকাল ৪ টার সময় মেহেরপুর দারুস সালাম ক্লিনিকে চিকিৎসরত অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
কাজী হাফিজের পারিবারিক সূত্রে জানা গেছে, আগামী কাল রোববার সকাল সাড়ে ৮টার সময় মেহেরপুর সদর মরহুমের নিজ গ্রাম আশরাফপুরে জানাযার নামায শেষে একই গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হবে।
এদিকে,আলহাজ্ব কাজী আমিরুর ইসলামের মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও শোক প্রকাশ করেন মেহেরপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও মেহেরপুর নিউজের প্রধান সম্পাদক পলাশ খন্দকার, দৈনিক ডেসটিনির মেহেরপুর প্রতিনিধি ও মেহেরপুর নিউজের বার্তা সম্পাদক ইয়াদুল মোমিন,বাংলাদেশ প্রতিদিনের মেহেরপুর প্রতিনিধি মাহবুবুল হক পোলেন,মাইটিভি’র মেহেরপুর প্রতিনিধি আবু আক্তার,দৈনিক আরশীনগরের মেহেরপুর ব্যুরো প্রধান ডিএম মুকিদ,মেহেরপুর প্রেসক্লাব ও মেহেরপুর ইলেকট্রনিক মিডিয়া জার্নালিষ্ট এসাসিয়েশনের নেতৃবৃন্দসহ মেহেরপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ।