মেহেরপুর নিউজ:
বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে মেহেরপুরে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালের দিকে মেহেরপুর জেলা প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে আলোচনা সভা ও র্যালী আয়োজন করা হয়।
জেলা প্রাণিসম্পদ অফিসার জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে জলাতঙ্ক দিবস উপলক্ষে মেহেরপুর প্রাণিসম্পদ অফিস থেকে একটি র্যালী বের করা হয়, র্যালীটি বাস স্ট্যান্ড সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে সেখানে ” জলাতঙ্ক নির্মূলে টিকাদান, পারস্পরিক সহযোগিতা বাড়ান” শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন। আলোচনা সভা র্যালীতে অন্যদের মধ্যে জেলা মৎস্য কর্মকর্তা সাইফুদ্দিন ইয়াহিয়া, উপজেলা উপসহকারী কর্মকর্তা শফিউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।