মেহেরপুর নিউজ :
ফ্রান্সের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী হযরত মুহাম্মদ(সাঃ) কে নিয়ে ব্যঙ্গচিত্র কার্টুন প্রদর্শনের প্রতিবাদে এসো আলোর পথে যুব সংগঠনের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার সুবিদপুর বিশ্বাস পাড়া জামে মসজিদের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সুবিদপুর ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আরিফুল বিশ্বাস, বৈকন্ঠপুর মসজিদের ইমাম দেলোয়ার হোসেন, সুবিদপুর বিশ্বাস পাড়া জামে মসজিদের ইমাম শাহিন ইসলাম, সুবিদপুর খানপাড়া মসজিদের ইমাম শহিদুল ইসলাম প্রমূখ।এর আগে সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়।