মেহেরপুর নিউজ:

বিশ্ব নিত্য দিবস উপলক্ষে মেহেরপুরে মনোজ্ঞ নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে শনিবার রাতে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ আজিজুল ইসলাম নৃত্যানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখছেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সাইদুর রহমান। অনুষ্ঠানের শুরুতেই মোমবাতি প্রজ্জলন করা হয়। জেলা প্রশাসক মোঃ আজিজুল ইসলাম মোমবাতি জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। “আমরা চলি নৃত্যের ছন্দে, সম্প্রীতির আনন্দে”এই স্লোগানকে সামনে রেখে আবৃত্তিকার পারমিতা ভট্টাচার্যের সঞ্চালনায় মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর প্রায় অর্ধশত নৃত্যশিল্পী নৃত্য পরিবেশন করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আব্দুস সালাম, অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস,অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম, পিপি পল্লব ভট্টাচার্য মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর সহ-সভাপতি নুরুল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। পরে নৃত্য শিল্পীদের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়।