মেহেরপুর নিউজ:
বিশ্ব পর্যটন দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে মেহেরপুরে র্যালী ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্হানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শামীম হোসেন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বি, তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আতাউর রহমান,টুরিষ্ট পুলিশের এস আই আমিরুল ইসলাম বিশ্ব পর্যটন দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে একটি র্যালী বের করা হয়।
জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের নেতৃত্ব র্যালীটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়ক প্রদক্ষিন শেষে একই স্হানে গিয়ে শেষ হয়। র্যালীতে অন্যদের মধ্যে স্হানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শামীম হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান,আর ডিসি রনি খাতুন,এনডিসি গোলাম রব্বানি, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বি, তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আতাউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।