মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ মার্চ:
“যতদিন বাঁচবো,যক্ষাকে রুখবো”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে ব্রাক ও মুজিবনগর স্বাস্থ্য অধিদপ্তরের যৌথ উদ্যেগে র্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে পালিত হলো বিশ্ব যক্ষা দিবস।
আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.হাসান আলীর নেতৃত্বে একটি র্যালী কেদারগঞ্জ বাজার প্রদক্ষিন করে মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সে এসে শেষ হয়।
র্যালী শেষে মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে ডা. হাসান আলীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় আরো বকতব্য রাখেন ব্রাক এর স্বাস্থধ্য কর্মসূচী প্রকল্পের ম্যানেজার আশুতোষ বালাসহ স্বাস্থ্য কমপ্লেক্সের ডা.,তর্মকর্তা ও কর্মচারীবৃন্দরা ।