মেহেরপুর নিউজ:
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। বৃহস্পতিবার দুপুরের দিকে আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজউদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সরকারি শিক্ষক সুলতান উদ্দিন,তারিক হোসেন, ছাত্রী নেহা আক্তার প্রমূখ। আলোচনা সভায় আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীগণ সেখানে উপস্থিত ছিলেন।