মেহেরপুর নিউজ:
বিসিবির খুলনা বিভাগীয় কর্মকর্তা জাভেদ ইসলাম তাপসের পিতা ডা.শামসুল ইসলামের মৃত্যুতে মেহেরপুরে ক্রিকেটারদের শোক প্রকাশ করে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে চলমান অনূর্ধ্ব ১৬ ও অনূর্ধ্ব ১৮ ক্রিকেটাদের প্রশিক্ষণ চলাকালে এ দোয়া অনুষ্ঠিত হয়। এসময় শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা ক্রিকেট কোচ হাসানুজ্জামান হিলন। এর আগে সেখানে ১ মিনিট নীরবতা পালন করা হয়।