মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৩ জুলাই :
বিয়ের মাত্র ৩ মাসের মাথায় ভাগ্নের হাত ধরে মামি পালিয়ে এসে বিয়ের পিঁড়িতে বসার সময় পুলিশ তাদের আটক করে থানায় নিয়েছে। শুক্রবার ভোরের দিকে ওই ঘটনা ঘটে।
জানা গেছে, পূর্ব প্রেমের সূত্র ধরে মেহেরপুর মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের মোস্তাকিমের স্ত্রী মালা খাতুন (১৬) বৃহস্পতিবার দিনগত গভীর রাতে মেহেরপুর সদর উপজেলার রাজাপুর গ্রামের কাওছার আলীর ছেলে দেলোয়ারকে (২০) নিয়ে উধাও হয়। শুক্রবার ভোরের দিকে মেহেরপুর শহরের বাসস্ট্যান্ডপাড়ার আব্দুল কুদ্দুসের বাড়ি পৌঁছে তারা নিজেদের অবিবাহিত দাবি করে এবং বিয়ে পাড়ার জন্য অনুরোধ করে। বিয়ে
পড়াবার প্রস্তুতি চলাকালে সংবাদ পেয়ে মেহেরপুর সদর থানার এস আই আব্দুল্লাহ আল মামুন ও টি এস আই নজরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ কুদ্দুসের বাড়িতে হানা দিয়ে মালা খাতুন, দেলোয়ার হোসেন, রাজাপুর গ্রামের হাতেম আলীর ছেলে শামীম রেজা, শুকুর আলীর ছেলে মিজানুর রহমান, আতর আলীর ছেলে জিয়ারুল ও বাসস্ট্যান্ড পাড়ার আব্দুল কুদ্দুসকে আটক করে থানায় নিয়ে যান। আরো জানা যায়, দারিয়াপুর গ্রামের উত্তরপাড়া এলাকার আব্দুর সাত্তারের মেয়ে মালা খাতুনের সাথে মাত্র ৩ মাস আগে একই গ্রামের লিয়াকত আলীর ছেলে মোস্তাকিমের বিয়ে হয়।
মালা জানায়, বিগত এক বছর থেকে সদর উপজেলার রাজাপুর গ্রামের কাওছার আলীর ছেলে দেলোয়ারের সাথে তার প্রেমজ সম্পর্ক ছিল। মোস্তাকিমের সাথে বিয়েতে আপত্তি থাকলেও অভিভাবকের চাপে আমি তাকে বিয়ে করি। প্রেমিক পুরুষ দেলোয়ার প্রকৃত পক্ষে আমার স্বামী মোস্তাকিমের ভাগ্নে।