শোক সংবাদ
মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৯ জুন:
মেহেরপুর পৌরসভার কালাচাঁদপুরের বিশিষ্ট মুক্তিযোদ্ধা বাহার আলী বাধক্য জনিত কারনে সোমবার দিবাগত রাতে ইন্তেকাল করেছেন((ইন্না্ল——-রাজিউন) । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর । তিনি একমাত্র কন্যা সহ অসংখ্য গুনাগ্রাহী রেথে গেছেন । আজ ২৯ জুন মঙ্গলবার সকালে কালাচাঁদপুর ঈদগাহ মাঠে মরহুম মুক্তিযোদ্ধা বাহার আলীর মরাদেহ গার্ড অব অনার প্রদান করে রাষ্ট্রীয় সন্মান জানানো হয় । পুলিশের একটি চৌকষ দল গার্ড অব অনার প্রদান করে । সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাজ্জাক জেলা মুক্তিযোদ্ধা সংসদের নবনির্বাচিত কমান্ডার আবুল কাশেম,মেহেরপুর সদর থানার এএসআই আনোয়ার গার্ড অব অনার প্রদানের সময় উপস্থিত ছিলেন । পরে জানাজা শেষে কালাচাঁদপুর কবরস্থানে তাকে দাফন করা হয় ।