মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন এলাকায় প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। রবিবার সকালের দিকে বুড়িপোতা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা প্রদান করা হয়।
জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বুড়িপোতা ইউনিয়নের বিভিন্ন গ্রামে দুস্থদের মধ্যে প্রত্যেকটা ৪৫০ টাকা করে তুলে দেন। এ সময় সেখানে সদর উপজেলা নির্বাহি অফিসার মাসুদুল আলম, বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহজামান, সচিব সানোয়ার হোসেন সানু, ইউপি সদস্য শরিফ উদ্দিন, সিদ্দিকুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।