মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামে মৌমাছির কামড়ে কমপক্ষে ১০ জন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবা সকালের দিকে বুড়িপোতা ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে ঘটনার সময় বুড়িপোতা গ্রামের আবু জাফরের স্ত্রীর জানাজা করার লক্ষ মরদেহ নিয়ে ঈদগাহ মাঠে উপস্থিত হন। এ সময় ঈগল পাখি ঈদগা মাঠের পাশে একটি গাছে মৌমাছির চাকে আঘাত করলে মৌমাছির দল ঈদগা মাঠে জানাজায় অংশ নিতে আসা মানুষের উপর আক্রমণ করে। মৌমাছির আক্রমণে বুড়িপোতা গ্রামের কমপক্ষে ১০ জন গুরুতর আহত হন।
আহতদের মধ্যে বুড়িপোতা গ্রামের ফরমানের ছেলে শফিউদ্দিন,মিন্টুর ছেলে শাকিবে, ইমাস উদ্দিনের ছেলে মমতাজ, নাসির উদ্দিনের ছেলে মনিরুল, রবিউল, মিনারকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
বুড়িপোতা গ্রামের সাবেক ইউপি সদস্য শরিফ উদ্দিন জানান, লাশ নিয়ে ঈদগা মাঠে পৌঁছার সাথে সাথেই একটি পাখি মৌমাছির চাকের উপর হানা দেয়। এ সময় মৌমাছির দল মুসল্লিদের উপর আক্রমণ করে।পরে আহতদের দ্রুত মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়।