মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন পরিষদের উদ্যোগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে বিশেষ (কোভিড-১৯) গনটিকা কার্যক্রম অনুষ্ঠানে বুড়িপোতা ইউনিয়নের ১৫০০ জনকে ভ্যাকসিন প্রদান করা হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে ভ্যাকসিন কার্যক্রম শুরু হয়। পরে সেখানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন ভ্যাকসিন কেন্দ্র পরিদর্শন করেন। এবং সেখানে বক্তব্য রাখেন। এ সময় জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, সদর উপজেলা নির্বাহি অফিসার আসাদুজ্জামান রিপন, বুড়িপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ জামান প্রমুখ উপস্থিত ছিলেন।