মেহেরপুর নিউজ:
আসন্ন বুড়িপোতা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আহসান হাবিব এর উদ্যোগে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামে এই শীতবস্ত্র বিতরণ করেন তারা।
শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে কারী শামসের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্ভাব্য বুড়িপোতা ইউনিয়ন পরিষদ সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আহসান হাবীব। উজ্জ্বল হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ভেরাম আলি, ডালিম, ইমাদুল, মন্টু হোসেন প্রমূখ। পরে সেখানে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়