মেহেরপুর নিউজ :
মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বিশেষ বর্ধিত সভার আয়োজন করা হয়।
রবিবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আঃ হান্নানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন।অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আমিরুল ইসলাম, বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রােজা, প্রধান শিক্ষক আশরাফুজ্জামান, ইউপি সদস্য আলমগীর হোসেন প্রমূখ।