মেহেরপুর নিউজ:
আসন্ন মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের নির্বাচনে সদস্য পদে ১৪ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ২জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার বিকালের দিকে সদস্য ও সংরক্ষিত সদস্যরা রিটার্নিং অফিসার কবির উদ্দীনের কাছে তার মনোনয়নপত্র জমা দেন।সদস্য পদে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদের মধ্যে ১নং ওয়ার্ডে ইসরাফিল শেখ। ২ নম্বর ওয়ার্ডের সানোয়ার হোসেন ও আসেদ আলী, সার্তক আলী। ৩ নম্বর ওয়ার্ডে হোসাইন মিয়া। ৪ নং ওয়ার্ড হাসানুর রহমান, এসএম শাহজাহান শান্ত। ৬ নম্বর ওয়ার্ডের ওয়াসিম মিয়া, জহিরুল। ৭নং ওয়ার্ডে আবুল হায়াত,আনিসুর রহমান মোশারফ হোসেন। ৯ নম্বর ওয়ার্ডের সাজ্জাদ হোসেন এবং রেজাউল হক। এদিকে সংরক্ষিত ১ নং ওয়ার্ড (১,২,৩) রুপালি খাতুন, ২ নং ওয়ার্ডে (৪,৫,৬) অর্জুনা খাতুন মনোনয়নপত্র জমা দেন।