মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে বুড়িপোতা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী বর্তমান সদস্য আলমগীর হোসেন লালটু মনোনয়নপত্র জমা দিয়েছেন।
শনিবার বিকেলের দিকে রিটার্নিং অফিসার কবীর উদ্দিন এর কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন। আগামী ২৮ নভেম্বর বুড়িপোতা ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।