মেহেরপুর নিউজ:
গ্রামের ৫ শতাধিক মুরুব্বীকে নিয়ে পুশলাই মেতে উঠলেন মেহেরপুর সদর উপজেলা রাধাকান্তপুর গ্রামের বাসিন্দা বুড়িপোতা ইউনিয়ন পরিষদের সদস্য ইসমাইল হোসেন। পুশলা (বর্তমানে পিকনিক)। বর্তমান যুগে পুশলার সঙ্গে অনেকেই পরিচিত নন। কয়েক যুগ পূর্বেও পুরো শীত জুড়ে চলত পুশলার আনন্দ।
পাড়ার শিশু-কিশোরেরা নিজেদের মধ্যে, চাল, ডিম, তরি-তরকারি সংগ্রহ করে মাঠ কিংম্বা বাগানের রান্না করে একত্রে বসে খাওয়া-দাওয়ার কাজ করত।সেটি ছিল মূলত পোষলার মূল আকর্ষণ। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পুশলার সঙ্গে এখন মূলত কেউ পরিচিত নয়। গ্রাম বাংলার ঐতিহ্যকে লালন এবং ধারণ করার লক্ষে মূলত বুড়িপোতা ইউনিয়নের সদস্য ইসমাইল হোসেন এবার মুরুব্বিদের নিয়ে পুশলার আয়োজন করেন। মেহেরপুর সদর উপজেলা রাধাকান্তপুর গ্রামের পাঁচ শতাধিক ৫০ উর্ধ্ব বয়সী বৃদ্ধদের নিয়ে রাধাকান্তপুর মাঠের এই পুশলার আয়োজন করেন।
রবিবার ভর দুপুরে রাধাকান্তপুর মাঠে মূলত বৃদ্ধদের মিলন মেলায় রূপ নাই। খোলা আকাশের নিচে চট বিছিয়ে দুপুরের রান্না করা খাবার।সাদা ভাত,সবজি ডাল সাথে মাংস। শেষে দই মিষ্টিরও কমতি ছিল না। আমন্ত্রিত প্রত্যেকেই নিজ নিজ বাড়ি থেকে প্লেট হাতে নিয়ে পুশলার খাবার খেতে মেতে ওঠে। এর মাঝে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহ জামান, মেহেরপুর জেলা পরিষদের সদস্য ইমতিয়াজ হোসেন মিরন, ইউপি সচিব সানোয়ার হোসেন, জেলা যুবলীগের অন্যতম সদস্য সাজেদুর রহমান সাজু,আর আর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান, ইউপি সদস্য আলমগীর হোসেন লালটু প্রমূখ।
পূশলার মূল আয়োজক ইউপি সদস্য ইসমাইল হোসেন জানান, গ্রামের মুরুব্বিদের নিয়ে একসঙ্গে বসে খাবার মজাই আলাদা। যে কারণে এলাকার ঐতিহ্য পুশলাকে স্মরণ করিয়ে দিতে মূলত এ আয়োজন।