মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা সীমান্তে বিওপি’র অভিযানে ২৮ হাজার ইউএস ডলার উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরের দিকে সদর উপজেলার বুড়পোতা ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকায় ২৮ হাজার ইউএস ডলার উদ্ধার করা হয়।
জানা গেছে বিজিবি’র একটি টহল দল ওই এলাকায় টহল থাকাকালীন সময় বিজেবি’র সদস্যদের দেখে একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। এ সময় বিজিবি সদস্যরা ওই ব্যাগে রাখা ২৮ হাজার ইউএস ডলার উদ্ধার করে।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, মেহেরপুর সদর উপজেলার আওতাধীন বুড়িপোতা ক্যাম্পের অধীনে গুচ্ছগ্রাম এলাকার সীমান্ত পিলার ১১৬/৫-এস হতে ১৫শ মিটার বাংলাদেশের অভ্যন্তরে গুচ্ছগ্রামের মোড়ের পার্শ্বে সন্দেহজনক এক ব্যক্তিকে জিজ্ঞাসা করলে তার নিকট থাকা একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। ওই ফেলে যাওয়া ব্যাগের তল্লাশি করে ২৮ হাজার ইউ এস ডলার ও ১টি পুরাতন লোহার বটি এবং ২টি পুরাতন কাচি উদ্ধার করি।তিনি আরো বলেন, উদ্ধারকৃত, ইউএস ডলার গুলো মামলা পূর্বক ট্রেজারের মাধ্যমে মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়।