মেহেরপুর নিউজ:
বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, সাভার, ঢাকা কেন্দ্রে চলমান পি-৭২তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষনার্থীরা জেলা উপজেলায় সংযুক্ত থেকে বিভিন্ন দপ্তরের কর্মকার্ন্ড সম্পর্কে বাস্তব অভিজ্ঞাতা অর্জনের নিমিত্তে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন।
মঙ্গলবার দুপুরের দিকে কোর্সে অংশগ্রহণকারী সদস্যরা বুড়িপোতা ইউনিয়ন পরিষদ এসে পৌঁছালে বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহজামান তাদেরকে ফুল দিয়ে স্বাগত জানান। এসময় বুড়িপোতা ইউনিয়ন পরিষদের বিভিন্ন কর্মকান্ড নিয়ে সেখানে আলোচনা হয়। ইউপি সচিব সানোয়ার হোসেন সানু এ সময় সেখানে উপস্থিত ছিলেন।