মেহেরপুর নিউজ :
মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আহসান হাবীব গণসংযোগ করেছেন।
শুক্রবার বিকালের দিকে আহসান হাবীব সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের গোভিপুর গ্রামে গণসংযোগ করেন। গণসংযোগকালে আহসান হাবীব বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন, একই সাথে তিনি সকলের কাছ থেকে দোয়া কামনা করেন।